আপডেট টাইম :
০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
৩০২
বার পঠিত
-ছবিঃ প্রতীকী।
মধুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকার মধুখালী পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. রবিন শেখ (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামের মোক্তার শেখের ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করেন। মধুখালী থেকে কাপড় কিনে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, ওই মোটরসাইকেল আরোহী তাঁর বোয়ালমারীর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সামনের দিক থেকে একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। পরে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন
ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকার মধুখালী পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. রবিন শেখ (৩৫)। তিনি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামের মোক্তার শেখের ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করেন। মধুখালী থেকে কাপড় কিনে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, ওই মোটরসাইকেল আরোহী তাঁর বোয়ালমারীর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সামনের দিক থেকে একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। পরে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন