ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে সিসা কারখানায় বিস্ফোরণে নিহত ফারুক শেখের দাফন সম্পূর্ণ

মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে পান্না গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানায় রোটারি ড্রাম বিস্ফোরণের কারণে অগ্নিদগ্ধ হয়ে নিহত মোঃ ফারুক শেখের জানাযার নামাজ ও দাফন সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বাদ মাগরিব তার নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নিহত ফারুক শেখ উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের পুত্র। মৃত্যুর পূর্বে তিনি স্ত্রী, তিন সন্তান, মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো পরিবারে চলছে শোকের মাতম।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানার (এমডি) আলহাজ্ব মোঃ লোকমান হোসেন মিয়া। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সহ এলাকার শত শত মুসল্লী। এ সময় প্রতিষ্ঠানের (এমডি) নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নিহত পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মধুখালী পৌরসভার পরীক্ষিতপুর এলাকায় আলতু খান জুট মিলের ভেতরে অবস্থিত সিসা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন শ্রমিক গুরুতর আহত হন। তারা হলেন, উপজেলার মেছোড়দিয়া গ্রামের মোঃ শাহাবুদ্দিন (৩৫), বোয়ালিয়া গ্রামের ফারুক (৩৪) এবং চাঁনপুর গ্রামের বিপ্লব (৩৪)। আহত ৩ শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ৬ জানুয়ারি সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফারুক শেখ মৃত্যুবরণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ৪ পাঠ্যবই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে কাল, যা যা থাকছে

error: Content is protected !!

মধুখালীতে সিসা কারখানায় বিস্ফোরণে নিহত ফারুক শেখের দাফন সম্পূর্ণ

আপডেট টাইম : ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :