ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে সিসা কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ, আশঙ্কাজনক দুই

মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে পান্না গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানায় রোটারি ড্রাম বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে মধুখালী পৌরসভার পরীক্ষিতপুর এলাকায় আলতু খান জুট মিলের ভেতরে অবস্থিত সিসা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন, উপজেলার মেছোরদিয়া গ্রামের মো. শাহাবুদ্দিন (৩৫), বোয়ালিয়া গ্রামের ফারুক (৩৪) এবং চাঁনপুর গ্রামের বিপ্লব (৩৪)। আহত ৩ শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন খান বলেন, ‘ব্যাটারি তৈরির জন্য সিসা প্রস্তুত রোটারি ড্রামের মধ্যে সিসা প্রক্রিয়া করনের সময় বিস্ফোরণ হয়ে ৩ শ্রমিক আহত হন। তবে কী কারণে, বা কীভাবে রোটারি ড্রাম বিস্ফোরণ হয়েছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. আকাশ হোসেন জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে সিসা কারখানায় বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিককে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এস নুরুজ্জামান জানান, সিসা কারখানায় কাজ করার সময় রোটারি ড্রাম বিস্ফোরণ ঘটলে তিন শ্রমিক দগ্ধ হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না

error: Content is protected !!

মধুখালীতে সিসা কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ, আশঙ্কাজনক দুই

আপডেট টাইম : ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :