ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে একটি মোটরসাইকেলের ধাক্কার ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামালদিয়া ইউনিয়নের ছেনখালি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম এনামুল হক (২৮)। তিনি মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের নজর আলী শেখের সন্তান। অপর আহত আরোহী কাইয়ুম মোল্যা (৩৫), একই জেলার কচুয়া গ্রামের আকবর মোল্যার ছেলে।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের কামালদিয় ইউনিয়নের ছেনখালি নামক স্থানে দাঁড়িয়ে থাকা ফরিদপুর চিনিকলের আখ সরবরাহ করার ট্রলি-র পেছনে মাগুড়া থেকে ফরিদপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের এস আই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :