ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে শুকতারা টিভি.২৪-এর নতুন কার্যালয় ও স্টুডিও উদ্বোধন

মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে অনলাইন সংবাদমাধ্যম শুকতারা টিভি.২৪-এর নবনির্মিত কার্যালয় ও স্টুডিওর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর মধুখালী থানা রোড (ইমরান গার্ডেন)-এর নিচ তলায় প্রতিষ্ঠানটির নতুন কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনলাইন সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ জুয়েল শরীফের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন, গাজনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লিয়াকত আলী শেখ, মধুখালী উপজেলা জামায়াতের যুব সভাপতি জাহিদ বিন সিরাজ, আলহাজ্ব মোঃ মানিক শরীফসহ স্থানীয় সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যম সংবাদ প্রচার ও তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুকতারা টিভি.২৪ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং জনস্বার্থে কাজ করার মাধ্যমে মধুখালীর গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে শুকতারা টিভি.২৪-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর

error: Content is protected !!

মধুখালীতে শুকতারা টিভি.২৪-এর নতুন কার্যালয় ও স্টুডিও উদ্বোধন

আপডেট টাইম : ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :