ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ

সাগর চক্রবর্তী বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মধুখালী শাখার সভাপতি মো. আক্তার হোসেন মুন্সী, কমিটির সদস্য ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু এবং মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল দুর্নীতি প্রতিরোধ কমিটির নাম ও দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, খাতা, স্কেল, ছাতা, পানির বোতল ও টিফিন বক্স।

এর আগে দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সততা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের মোটরসাইকেল মিছিল

error: Content is protected !!

মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট টাইম : ১৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :