ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ট্রাক চাপায় অটো-ভ্যানচালক নিহত, পথচারী আহত

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালক নিহত হয়েছে ও গুরুতর আহত হয়েছে আরো একজন পথচারী।  শুক্রবার (২৪ মে সকাল ৬.৫০) মিনিটের সময় উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি ঢাকা- মাগুরা মহাসড়কে এই দুরর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালকের নাম মো: হাসেম মোল্লা(৪৫), পিতা মৃত মোসলেম মোল্লা, সাং সালামতপুর, ইউপি কামারখালী, থানা মধুখালী, জেলা ফরিদপুর। অপর আহত পথচারীর নাম সেলিম রেজা মোল্লা (৩৭), পিতা সালাম মোল্লা, সাং দামুকদিয়া, ইউপি মনোহরপুর, থানা শৈলকূপা, জেলা ঝিনাইদাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোর গামী ৩ টনের খালি আমের ট্রে বোঝাই একটি মিনি ট্রাক যার রেজিষ্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো ড ১৪-৬৭৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মাগুরা মহাসড়কের আড়কান্দি গ্রামের প্রসেনজিতের ছাগলের ফার্মের দক্ষিণ পার্শ্বে দাঁড়িয়ে থাকা অটো ভ্যানেকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে উপস্থিত অটোভ্যানের  ড্রাইভার হাসেম মোল্লা নিহত হয় এবং আরেক পথচারী আহত হয়।
স্থানীয় লোকজন আহত সেলিম রেজাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেলিম রেজা বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। সংবাদ পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনা কবলিত মিনি ‌ট্রাক ও অটোভ্যান বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নার্সিসিস্টিক অ্যাবিউজের কারণে মস্তিষ্কের যে ধরনের ক্ষতি হয়

error: Content is protected !!

মধুখালীতে ট্রাক চাপায় অটো-ভ্যানচালক নিহত, পথচারী আহত

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :