ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে কিশোর গ্যাংঙ্গের হামলায় এক বৃদ্ধ নিহত

-প্রতীকী ছবি।

মোঃ ইনামুল খন্দকারঃ

ফরিদপুরের মধুখালীতে কিশোর গ্যাংঙ্গের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল তারাবি নামাজের আগ মুহূর্তে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী গ্রামের বৃদ্ধা সাত্তার প্রামাণিক কিশোরগ্যাঙ্গের হামলায় নিহত হয়।

ঘটনাস্থলে গেলে বৃদ্ধ সাঁত্তার এর ছেলের বউ রুমি বেগম বলেন- গতকাল তারাবি নামাজের আগ মুহূর্তে আমার শ্বশুরকে এলাকার আলাউদ্দিনের ছেলে সিয়াম, রেজাউলের ছেলে শামীম ও নবুর ছেলে নুরা সহ তাদের সাথে থাকা কয়েকজন কিশোর মিলে মারপিট করলে ঘটনা স্থলেই আমার শ্বশুর মারা যান।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার এই ছেলেরা আমার ছেলের কাছ থেকে দুইশত টাকা জোর করে কেড়ে নেয়, শনিবার ঘটনার সময় আমার শ্বশুর বিষয়টি ঐ ছেলেদের জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার শ্বশুরকে মারপিট করে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, অভিযুক্ত কিশোররা সকলেই কিশোর গ্যাঙ্গের সদস্য এবং মাদকসেবী।

এ ব্যাপারে নিহত’র ছেলে রুবেল বাদী হয়ে মধুখালি থানায় একটি অভিযোগ দিয়েছে। মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি মামলার প্রক্রিয়া চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’

error: Content is protected !!

মধুখালীতে কিশোর গ্যাংঙ্গের হামলায় এক বৃদ্ধ নিহত

আপডেট টাইম : ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে :