ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে অবহিতকরণ  কর্মশালা

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় মেগচামী ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মেগচামী ইউনিয়ন পরিষদের  আয়োজনে, (২৬ সেপ্টেম্বর) সোমবার বিকাল সাড়ে ৪ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন পরিষদের কার্যাবলী, ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট সভা, গণশুনানির আয়োজন এবং স্থানীয় সম্পদ আহরণ/কর ধার্য্য ও আদায়, নারী উন্নয়ন ফোরাম, স্থায়ী কমিটি সক্রিয়করণ ইত্যাদি বিষয় নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাবির উদ্দিন সেখ এর সভাপতিত্বে, কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। তাদের বুঝাতে হবে, এ প্রতিষ্ঠানগুলো তাদের সেবা দেওয়ার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ যখন জানবে, সমাজ হতে অন্যায়-অবিচার নির্মূল করে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিরা কাজ করছেন, তখনই আস্থা ও বিশ্বাস জন্মাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার। তিনি পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে উপস্থিত জনসাধারণকে বিস্তারিত বুঝিয়ে বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান পিকুল শিকদার, দৈনিক ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকা স্টাফ রিপোর্টার নিরঞ্জন মিত্র (নিরু) প্রমূখ।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের সচিব,  ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য,  গ্রাম পুলিশ ও ইউনিয়নের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে পল্লি কবি জসীম উদদীন নাট্য সংস্থার জেলারশিল্পীদের পরিবেশনায়, আনোয়ার পারভেজের পরিচালনায় বাল্য বিয়ের পরিনতি নাটকের মাধ্যমে ইউনিয়নের জনসাধারণকে সচেতন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালীতে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে অবহিতকরণ  কর্মশালা

আপডেট টাইম : ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :