ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে অটো রিক্সা ছিনতাই করে ষাটোর্ধ বয়সী রিক্সা চালককে হত্যা

ফরিদপুরের মধুখালীতে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে আব্দুল মালেক (৬৫) নামে ষাটোর্ধ বয়সী এক অটো রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ি মধুখালী পৌরসভারর ৩নং ওয়ার্ডের পূর্বগোন্দারদিয়া গ্রামের রেলগেট এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মালেকের ছেলে শহিদুল ইসলাম জানান, তার পিতা প্রতি রাতে মধুখালী রেলগেট এবং বাসস্ট্যান্ড এলাকায় রিকসা চালান। প্রতিদিনের ন্যায় বুধবার রাত সাড়ে সাতটায় রিক্সা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

বৃহস্পতিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্যাসদি এলাকার মৃত মজনু মুন্সির বাড়ির পুকুর পাড়ে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা বুধবার রাতের কোন এক সময় অটো রিক্সাটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ফেলে গেছে।

গোন্দারদিয়া গ্রামের মো.নজরুল ইসলাম জানান, লোকটি খুব কষ্ট করতেন। সাদামাটা ভাবে চলতেন। যে যা ভাড়া দিতেন তা নিয়েই সন্তুষ্ট থাকতেন। কখনও ভাড়া নিয়ে বাকবিতন্ডা করতেন না। নিহত মালেকের স্ত্রী, তিন ছেলে ও ২ মেয়ে রয়েছে।

মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের নিকট হতে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

-নিহতের স্বজনের আহাজারি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

মধুখালীতে অটো রিক্সা ছিনতাই করে ষাটোর্ধ বয়সী রিক্সা চালককে হত্যা

আপডেট টাইম : ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধিঃ :