আপডেট টাইম :
০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
৮০
বার পঠিত
মধুখালীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব হতদরিদ্র হেলেনা বেগমের পরিবার
মোঃ আরিফুল হাসানঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের খোদাবাসপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১লা ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি মৃত সামছেল শেখের মেয়ে হেলেনা বেগমের। দীর্ঘদিন ধরে স্বামী উজ্জ্বল শেখ স্ত্রী–সন্তান রেখে নিখোঁজ থাকায় হেলেনা বেগম একমাত্র পুত্রকে নিয়ে সেলাই মেশিন চালিয়ে কোনোমতে জীবনযাপন করছিলেন। ঘটনার সময় হেলেনা বেগম বাড়িতে ছিলেন না। তার ছেলে ঘরে গরুর খাবার গরম করছিল। এক পর্যায়ে অসতর্কতা বসত আগুন ছড়িয়ে পড়ে দ্রুত পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তেই দু’টি ঘর পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আগুনের খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে তাদের ছোট্ট আশ্রয়ঘর, পোশাক, আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ঘটনাস্থলে স্থানীয়রা জানান, ঘরবাড়ি হারিয়ে হেলেনা বেগম ও তার ছেলের ওপর নেমে এসেছে গভীর সংকট ও শোকের মাতম। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের খোদাবাসপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১লা ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি মৃত সামছেল শেখের মেয়ে হেলেনা বেগমের। দীর্ঘদিন ধরে স্বামী উজ্জ্বল শেখ স্ত্রী–সন্তান রেখে নিখোঁজ থাকায় হেলেনা বেগম একমাত্র পুত্রকে নিয়ে সেলাই মেশিন চালিয়ে কোনোমতে জীবনযাপন করছিলেন।
ঘটনার সময় হেলেনা বেগম বাড়িতে ছিলেন না। তার ছেলে ঘরে গরুর খাবার গরম করছিল। এক পর্যায়ে অসতর্কতা বসত আগুন ছড়িয়ে পড়ে দ্রুত পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তেই দু’টি ঘর পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
আগুনের খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডে তাদের ছোট্ট আশ্রয়ঘর, পোশাক, আসবাবপত্রসহ সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ঘটনাস্থলে স্থানীয়রা জানান, ঘরবাড়ি হারিয়ে হেলেনা বেগম ও তার ছেলের ওপর নেমে এসেছে গভীর সংকট ও শোকের মাতম।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।