ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাটে মোবাইল চার্জার বিস্ফোরণে পুড়ল চার বাড়ি

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটের পোলাডাঙ্গা এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে। রবিবার (১৫ ফেব্রুয়ার) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভোলাহাট ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানায়, পোলাডাঙ্গা এলাকার জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা শুকনো কাপড় থেকে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী আরও তিনটি বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা প্রথমে দূর থেকে পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, “বৈদ্যুতিক শর্টসার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

ভোলাহাটে মোবাইল চার্জার বিস্ফোরণে পুড়ল চার বাড়ি

আপডেট টাইম : ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :