ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেসের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রনি রজব:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা (কাশ্মীরপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেসের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মেসের আলী (এফএফ নং-১০৩৮৩, লাল মুক্তিবার্তা নং-০৩০৩০৫০০৩০, গেজেট নং-৪১৯) শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ব্রেন ও প্যারালাইসিসজনিত সমস্যায় ভুগছিলেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় পোল্লাডাংগা কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

দাফনের আগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মেসের আলীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানাউল মুর্শেদ, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ বারিক, ৩ নম্বর দলদলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক (চুটু), সাবেক ভোলাহাট মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আশরাফুল হক (চুনু), সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রাব্বুল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বীর মুক্তিযোদ্ধা মেসের আলীর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জালিয়াতির শিকার সেই ৮ পরীক্ষার্থীর শিক্ষাজীবন এখনো অনিশ্চিত

error: Content is protected !!

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মেসের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :