দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আবদুস সালাম তালুকদার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে মো. কাউসার আহমেদ (২) ও দ্বীন ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার আহমেদ আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে এবং দ্বীন ইসলাম বারইপাড়া মুশরিভূজা গ্রামের মো. সানাউল্লাহর ছেলে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, দুপুরে বাড়ির পাশে দুজন একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা রাজুর বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য তৈরি করা একটি পানির গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই গর্তের পানি থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
আবদুস সালাম তালুকদার:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে মো. কাউসার আহমেদ (২) ও দ্বীন ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার আহমেদ আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে এবং দ্বীন ইসলাম বারইপাড়া মুশরিভূজা গ্রামের মো. সানাউল্লাহর ছেলে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, দুপুরে বাড়ির পাশে দুজন একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা রাজুর বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য তৈরি করা একটি পানির গর্তে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই গর্তের পানি থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।