আপডেট টাইম :
০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
২৩৪
বার পঠিত
ভোরের কাগজের শিবগঞ্জ প্রতিনিধির বাবা আর নেই !
ভোরের কাগজের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ আতিকুল ইসলাম সিকোর পিতা সেন্টু বিশ্বাস (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টায় শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার গোয়ালপাড়া গ্রামে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। আরও পড়ুনঃ পত্র-পত্রিকায় সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রেক্ষিতে প্রতিবাদ লিপি মরহুমের নামাজের জানাজা রবিবার বিকেল ৩ টায় শিবগঞ্জ পৌরসভা কেন্দ্রীয় কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঐ কবরস্থানেই মরহুমের দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রীর দুই ছেলে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ভোরের কাগজের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ আতিকুল ইসলাম সিকোর পিতা সেন্টু বিশ্বাস (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টায় শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার গোয়ালপাড়া গ্রামে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের নামাজের জানাজা রবিবার বিকেল ৩ টায় শিবগঞ্জ পৌরসভা কেন্দ্রীয় কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঐ কবরস্থানেই মরহুমের দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রীর দুই ছেলে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।