ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

টুঙ্গিপাড়ায় দলের নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী

ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেদিকে লক্ষ্য রাখুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইদিনের সফরে বৃহস্পতিবার গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবিরাম বৃষ্টির মধ্যে সড়কপথে বিকেল ৪টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই তিনি যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে এবং তার সমাধিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়  তাকে তিন বাহিনীর পক্ষ তাকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এরপর তিনি সেখানে পবিত্র ফাতেহাপাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন ও টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পরে সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যান তার নিজ বাড়িতে এবং বিকেল সাড়ে ৫টায় সেখানে তিনি জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়ন আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সঙ্গে আধাঘণ্টার এক চা-চক্রে মিলিত হন। এ সময় তিনি সেখানে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সকল ভোটাররা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেদিকে লক্ষ্য রাখার জন্য দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন বলে নেতৃবৃন্দের কাছ থেকে জানা গেছে। সন্ধ্যা ৬টায় চা-চক্র শেষ হয়।

নেতৃবৃন্দ আরও জানিয়েছেন, রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতেই থাকবেন। আজ শুক্রবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী যাবেন কোটালীপাড়ায়। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সড়কপথেই ঢাকায় ফিরবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

টুঙ্গিপাড়ায় দলের নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী

ভোটাররা যাতে ভোট দিতে পারেন সেদিকে লক্ষ্য রাখুন

আপডেট টাইম : ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :