ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়া জেলার ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবীস ও দলিল লেখকগণের দক্ষতাবৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়।

আজ ১৫ এপ্রিল ভেড়ামারা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের সভাকক্ষে সকাল ১১টার সময় এ প্রশিক্ষণ কর্মশালা কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আশ্চর্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার গাজী মুহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার মোঃ রাসেল মল্লিক।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন কোর্স পরিচালক ভেড়ামারা উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য।

কর্মশালায় বক্তব্য রাখেন ভেড়ামারা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মঞ্জুর এলাহী, সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ফিজু এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বিপ্লব।

বিশেষ অতিথি কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার মোঃ রাসেল মল্লিক বলেন, রেজিস্ট্রি অফিসের প্রাণশক্তি হলো দলিল লেখকবৃন্দ। জমি কেনা-বেচা থেকে শুরু করে সকল আইনি দস্তাবেজ তৈরির ক্ষেত্রে তারা সাধারণ মানুষ এবং সরকারের মাঝে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই তাদের কর্মদক্ষতা সরাসরি সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সরকারের রাজস্ব আদায়ের সাথে জড়িত। এজন্য সব সময় সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ভূমি আইন প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। সরকার এখন ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট বা স্মার্ট ভূমিসেবার দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো পরিবর্তিত আইনের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং দলিলে ভুলের মাত্রা শূন্যে নামিয়ে আনা।

প্রধান অতিথি জেলা রেজিস্ট্রার গাজী মুহাম্মদ আব্দুল করিম বলেন, একটি ছোট ভুল বা একটি শব্দের অস্পষ্টতা একটি পরিবারের জন্য বছরের পর বছর মামলা-মোকদ্দমার কারণ হতে পারে। তাই দলিল তৈরির সময় দাতার নাম, দাগ, খতিয়ান এবং চৌহদ্দি অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করার অভ্যাস বাড়াতে হবে।

ভেড়ামারা উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আশ্চর্য্য বলেন, দক্ষতা কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আজকের এই আয়োজন তখনই সফল হবে, যখন এখান থেকে শেখা জ্ঞানগুলো কর্মক্ষেত্রে প্রয়োগ করা হবে। আসুন, আমরা সবাই মিলে একটি আধুনিক, হয়রানিহীন এবং জনবান্ধব সাব-রেজিস্ট্রি অফিস গড়ে তুলি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

e-Paper-17.04.2026

error: Content is protected !!

ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :