ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারা কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

ইস্রাফিল হােসেন ইমনঃ

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি অফিসের উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১২টার সময় ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অফিস প্রশিক্ষণ হলরুমে সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কৃষি প্রযুক্তির মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ডা.গাজী আশিক বাহার।বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাজিব দাশ গুপ্ত। বক্তব্য রাখেন, বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আশফাকুর রহমান। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পুরস্কৃত করেন প্রধান অতিথি ডা.গাজী আশিক বাহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ।

প্রধান অতিধি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ডা.গাজী আশিক বাহার বলেন, আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন সবকিছুই যন্ত্রের মাধ্যমে হচ্ছে। চাষাবাদ, বীজ বপন, নিড়ানি, সার দেয়া, ফসল কাটা, মাড়াই, ঝাড়া ও প্যাকেটিং পর্যন্ত সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। তিনি আরও বলেন, কৃষির যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন উৎপাদনের পরিমাণ বাড়ছে, অন্যদিকে তেমনি উৎপাদন ব্যয় কমছে। একইসঙ্গে ফসলের অপচয়ও কমছে। তাই এই কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকদের কৃষি প্রযুক্তির ব্যবহারের আগ্রহ বাড়বে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ২ ফেব্রুয়ারি এ মেলা শুরু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর

error: Content is protected !!

ভেড়ামারা কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
ইস্রাফিল হােসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :