ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ কমিটির সভাপতি মনোনয়নের দাবিতে মানববন্ধন

ইসমাইল হোসেন বাবুঃ

ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান-এর আর্থিক অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠ তদন্ত ও সাবেক সভাপতি ফারিয়া আক্তার কর্তৃক অনিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এবং বর্তমান শিক্ষকদের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ-সহ কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ৩ বারের কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য (বিএনপি) বীর মুক্তিযােদ্ধ অধ্যাপক শহীদুল ইসলাম কে ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ কমিটির সভাপতি মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানীয় উপাচার্য’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

আজ বৃহস্পতিবার(২০মার্চ) শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের সামনে বেলা সাড়ে ১২টার সময় এলাকাবাসী, কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করে। কিচ্ছুক্ষণ পর সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান রঞ্জু, বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন, চাদগ্রাম ইউ পি সাবেক চেয়ারম্যান জানবার আলী, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু, কলেজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আনােয়ার উল আজীম বাবু প্রমুখ।

উল্লেখ্য, ভেড়ামারায় আর্দশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ’র চেয়ার ফিল্মী ষ্টাইলে দখলে নিয়েছে ওই কলেজেরই সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান।

গত ৯ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে কতিপয় ব্যক্তিকে সাথে নিয়ে কলেজের নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ পাওয়া বৈধ অধ্যক্ষ শামসুজ্জামান রঞ্জুকে চেয়ার থেকে জোরপূর্বক উঠিয়ে তিনি ঐ চেয়ার দখল করে নেন। ২ লক্ষ টাকার বিনিময়ে ওই কলেজের গভর্নিং বডির এ্যাডহক কমিটির সভাপতি ফারিহা আক্তারের সহযোগিতায় চেয়ার দখল করেন বলে কলেজে কর্মরত বিএনপি ও জামায়াত সমর্থিত সহকারী অধ্যাপক, প্রভাষক এবং ভেড়ামারার সুশীল সমাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এক সময় বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ছিল ভেড়ামারা আর্দশ কলেজের প্রভাষক মিজানুর রহমান মিজান। পরবর্তীতে আওয়ামীলীগ-জাসদ সরকার গঠন করলে তিনি জাসদে যোগদান করেন। পদ পান চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহ-সভাপতির। আওয়ামীলীগ ও জাসদ’র ক্ষমতাকে ব্যবহার করে ২০১৪ সালে আর্দশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হন মিজানুর রহমান।

তৎকালীন সময় থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত তিনি অধ্যক্ষ হিসাবে নিযুক্ত ছিলেন। গত ৫ অগাস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান। গত ১৯ অগাস্ট বিধি মোতাবেক এবং নিয়মতান্ত্রিকভাবে আর্দশ কলেজের অধ্যক্ষ’র দায়িত্ব গ্রহণ করেন কলেজের সহকারী অধ্যাপক শামসুজ্জামান রঞ্জু। এরপর থেকেই তিনি কলেজকে ঢেলে সাজানোর চেষ্টা করে আসছেন।

এ বিষয়ে অধ্যক্ষ’র চেয়ার জবরদখল করে নেওয়া জাসদ নেতা মিজানুর রহমান মিজানের সাথে যোগাযোগ করা হলে, তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ ঘটনায় ভেড়ামারাতে তোলপাড় সৃষ্টি হয়েছে। কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা জানিয়েছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ।  মিজানুর রহমানের দ্রুত গ্রেফতার দাবি করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ কমিটির সভাপতি মনোনয়নের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :