ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় রাতের অন্ধকারে বাড়িতে হামলা স্বর্নালংকার লুট

কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর রাতে একটি বাড়িতে  হামলা চালিয়ে সোনার গহনা, টাকা ও মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দিবাগত রাত (১৭ ফেব্রুয়ারি) পোনে তিন টায় মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. তারিফুর রহমান সনি (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে মুখে কাপড় বাধা ৩ জন দুর্বৃত্ত রাত পোনে তিন টায় হানা দেয়। পরিবারের সদস্য শাহাবুদ্দিন নাসুকে জিম্মি করে পরিবারের সবার ঘরের দরজা খুলতে বাধ্য করে। ঘরের আলমারি ভেঙে সোনার গহনা ও টাকা লুট করে।  যাওয়ার সময় সবার হাত-পা বেধে রেখে টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের মোটরসাইকেলটি নিয়ে যায়।

এ বিষয়ে তারিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৩জন আসামি করে গতকাল শুক্রবার বিকেলে ভেড়ামারা থানায় এজাহার জমা দিয়েছে।

তারিফুল ইসলাম জানান, আমার মা ঘুম থেকে উঠে তাহাজ্জুত নামাজ ও নফল রোজা করার জন্য সেহেরী খেয়ে তার ঘরের দরজা খোলা রেখে দোয়া দুরুদ পড়তে থাকেন।  রাত পোনে তিনটায় অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি হাসুয়া ও লোহার রড নিয়ে আমার মায়ের ঘরে প্রবেশ করে। চিৎকার শুনে আমার চাচা মো. শাহাবুদ্দিন নাসু এগিয়ে আসলে তাকে জিম্মি করে ফেলে। চাচাকে দিয়ে আমাকে ডাকায়। দরজা খোলার সাথে সাথে আমারও হাত-মুখ বেধে ফেলে।

তিনি বলেন, দুর্বৃত্তরা বলে গত পরশু ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলেছিস সেগুলো দে। টাকা তুলেনি জানালে আমাদের বেধে রেখে ঘরের বিভিন্ন কক্ষের আলমারী, ড্রেসিং টেবিল, সিন্ধুক ও ট্রাংক ভাংচুর করে। সোনার গহনা,  টাকা ও মোটরসাইকেল নিয়ে যায়। পরে প্রতিবেশিরা এসে উদ্ধার করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ বিষয়ে অভিযান চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বিচারক অংশ নিলেন অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে

error: Content is protected !!

ভেড়ামারায় রাতের অন্ধকারে বাড়িতে হামলা স্বর্নালংকার লুট

আপডেট টাইম : ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :