ভেড়ামারায় যৌথ অভিযানে আটক মহিলা মাদক ব্যবসায়ী
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ কেজি ১শত গ্রাম গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। আটককৃত মহিলা হলেন, ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকার মাহাবুল আলমের স্ত্রী শিল্পী খাতুন (৪০)। কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান ও তিনি নিজে যৌথভাবে অভিযানে অংশ নেন। অভিযানে মাহাবুল আলমের বাড়ি ঘেরাও করে ১ কেজি ১শত গ্রাম গাঁজাসহ শিল্পী খাতুনকে আটক করা হয়। তবে, মাদক ব্যবসায়ী মাহাবুল আলম পালিয়ে যেতে সক্ষম হন। আরও পড়ুনঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের নতুন অফিস উদ্বোধন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, আটক শিল্পী খাতুনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ কেজি ১শত গ্রাম গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। আটককৃত মহিলা হলেন, ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকার মাহাবুল আলমের স্ত্রী শিল্পী খাতুন (৪০)।
কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান ও তিনি নিজে যৌথভাবে অভিযানে অংশ নেন। অভিযানে মাহাবুল আলমের বাড়ি ঘেরাও করে ১ কেজি ১শত গ্রাম গাঁজাসহ শিল্পী খাতুনকে আটক করা হয়। তবে, মাদক ব্যবসায়ী মাহাবুল আলম পালিয়ে যেতে সক্ষম হন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, আটক শিল্পী খাতুনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
























