ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় মোটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে অন্তর পাল নিহত

ইস্রাফিল হােসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে অন্তর পাল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

–

রবিবার, (৮ জুন) সকাল ৭টায় ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর পাল কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে। তিনি পেশায় একজন ফ্রিল্যান্সার ছিলেন।

–

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে নিহত অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশে যাচ্ছিলেন। এমন সময় দশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন।

–

আরো জানা যায়, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অন্তর পালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুত্ব আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

–

এ ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠােনা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

error: Content is protected !!

ভেড়ামারায় মোটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে অন্তর পাল নিহত

আপডেট টাইম : ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :