ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব হোসেন (৩৬) ও তার মা জোৎস্না খাতুন (৫২) ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের লালমোড় ব্র্যাক অফিসের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হাবিল সরদারের ছেলে বিপ্লব হোসেন (৩৬) পাওয়ার টিলার নিয়ে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে তার নিজস্ব মুরগির ফার্মের বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে থাকতে দেখে তা না বুঝে টিলারটি সেই তারের সঙ্গে জড়িয়ে যায়। এ সময় বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আত্মচিৎকার করলে তার মা জোৎস্না খাতুন (৫২) ছুটে এসে সন্তানকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উদ্ধারের জন্য স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মা ও ছেলের মৃত্যু ঘটে।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

error: Content is protected !!

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :