ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।

.

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ।

.

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃ কানিজ ফারজানা, উপজেলা সমাজসেবা অফিসার ইমদাদুল হক বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

.

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা জানান, উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বছর উপজেলার ১০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

.

৯০০ জন পাটচাষি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি করে বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

.

বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট টাইম : ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :