ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় ডাকাতি প্রস্তুত কালে অস্ত্রগুলিসহ ৩ ডাকাত গ্রেফতার।

ইস্রাফিল হোসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। সোমবার (২৩ মার্চ) ভোরে ভেড়ামারা উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ৩জন হলেন,ভেড়ামারা উপজেলার সিয়াম ও হিমেল এবং নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা শামসুদ্দিন আহমেদ টেলু।

ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৩জন পালিয়ে যায়। পুলিশ বাকি তিনজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ মাল্টিপুল চাপাতি, এক বোতল মদ, একটি আইফোন, লোহার পাইপ ও একটি সাদা প্রাইভেটকার জব্দ করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ৩ ডাকাতকে কুষ্টিয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পল্লীর শিশুদের জন্য আশীর্বাদ ডা. আব্দুর রহিমের শিফা মেডিকেল সেন্টার

error: Content is protected !!

ভেড়ামারায় ডাকাতি প্রস্তুত কালে অস্ত্রগুলিসহ ৩ ডাকাত গ্রেফতার।

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :