ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় ককটেল বোমা ফাটিয়ে ৩ ব্যবসায়ীর উপর হামলা

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের ডিস ব্যাবসায়ী আশরাফুল ইসলাম কচি (৫৬), তার পুত্র আবিদ (২৮) এবং পরানখালীর মুদি ব্যবসায়ী জুয়েল রানা শামীম (৩৪)’র উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে পৃথক পৃথক দুটি ঘটনায় হামলার স্বীকার হন ব্যবসায়ীরা। এসময় সন্ত্রাসীরা ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রাম দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাদের লক্ষ্য করে গুলিও চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় ভেড়ামারা শহরের ডিস ব্যবসায়ীর অফিসে ৪/৫ জন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২/৩ টি ককটেল বোমা ফাটিয়ে আশরাফুল ইসলাম কচি ও তার ছেলে মোঃ আবিদ এর উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এ সময় আবিদকে বেধড়ক মারপিট করে, অফিসের গ্লাসের দরজা ভাংচুর, অফিসের র‌্যাকে থাকা মালামাল বিনষ্ট করে ও অফিসের বাহিরে ১টি মোটর সাইকেলটি ভাংচুর করে। পরে সন্ত্রাসীরা বীর দর্পনে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপর দিকে ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী বাজারের মুদি ব্যবসায়ী জুয়েল রানা শামীমের বাসভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা।

এসময় তার প্রবাসী ভাই আমিনুল ইসলাম ঘর থেকে বের হলে তাকে লক্ষ্য করে পর পর ৩টি গুলি চালায় সন্ত্রাসীরা। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। আমিনুল ইসলাম জানান, মুমুষ অবস্থায় ছোট ভাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ভেড়ামারায় ককটেল বোমা ফাটিয়ে ৩ ব্যবসায়ীর উপর হামলা

আপডেট টাইম : ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :