ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় এক পশলা বৃষ্টিতে জনমনে প্রশান্তি

-ভেড়ামারায় এক পশলা বৃষ্টিতে জনমনে প্রশান্তি।

চৈত্র বৈশাখ-জ্যৈষ্ঠ এই তিনমাস ভেড়ামারায় কোথায় কোন বৃষ্টি নেই। তীব্র দাবদাহে মানুষ অতিষ্ট। হঠাৎ করে আজ দুপুরে মেঘ ও মুহূর্তের মধ্যে শুরু হয় বৃষ্টি। শহরে এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়েছে। অনেক দিন পর বৃষ্টি হওয়ায় ভেড়ামারার মানুষ এ বৃষ্টিতে ভিজে ভিজে উপভোগ করতে দেখা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভেড়ামারা শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো । এদিকে উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে বৃষ্টিসহ মৃদুঝড়ো হাওয়া বয়ে গেছে। তবে বৃষ্টিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত কয়েক দিনের গরমে মানুষের জীবন যখন অতিষ্ঠ, ঠিক সে সময় এক পশলা বৃষ্টি মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

২২জুন (বৃহস্পতিবার) দুপুরে হঠাৎ করেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় কিছুটা পানিও জমে যায়।

তবে হঠাৎ করে বৃষ্টি নামায় ঘর থেকে বের হওয়া মানুষের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা দৌড়াদৌড়ি করে বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে গিয়ে অবস্থান নেয়। আবার অনেককে স্বস্তির বৃষ্টিতে মনের আনন্দে রাস্তায় ও রিকশার হুট খুলে,কেউ কেউ বাইকে চড়ে ভিজতে দেখা গেছে।

শহরে আসা নলুয়া গ্রামের ফারুক হোসেন বলেন, গত কয়েক দিনের গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। কিছু কেনাকাটা করে বাড়ি ফেরার পথে বৃষ্টি নামায় ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগছে। মনে এক ধরনের প্রশান্তির ছোঁয়া পেয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে পড়াশোনা ও বিশ্বমঞ্চে ক্যারিয়ার গড়ার সুযোগ

error: Content is protected !!

ভেড়ামারায় এক পশলা বৃষ্টিতে জনমনে প্রশান্তি

আপডেট টাইম : ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :