ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় আজিজুল ভান্ডারীর প্রতিদিনের ‘গরিবের ইফতার খানা’

কুষ্টিয়ার ভেড়ামারা বৃত্তিপাড়ায় মাজার শরীফের পাসে শাহ্ সুফী আজিজুল ভান্ডারীর দরবার শরীফে চলে প্রতিদিন প্রায় ২০০ জন অসহায় ও ছিন্নমূল রোজাদার মানুষদের জন্য ইফতারের আয়োজন।

পবিত্র মাহে রমজান মাসের প্রথম দিন থেকেই শাহ্ সুফী আজিজুল হক ভান্ডারীর তার নিজ দরবার শরীফ এলাকায় মনোরম আম বাগানের ছাঁয়াতলে মাদুর বিছিয়ে রোজাদার মানুষদের জন্য এ ইফতারির আয়োজন নিয়মিত করে আসছেন তিনি ।

প্রথম দিনে ৫০ জন খেটে খাওয়া রোজাদার ব্যক্তির জন্য এ আয়োজন করা হলেও এখন তা বেড়ে ২০০ ছাড়িয়ে গেছে। এভাবে পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন শাহ্ সুফী আজিজুল হক ভান্ডারী।

ইফতার করতে আসা রোজাদাররা রমজান আলী জানান, বাজারে ইফতারির যে দাম তাতে খেটে খাওয়া দিনমজুরের কপালে ভালো ইফতারি জোটার কথা নয়। তবে এই ইফতারখানা আসলে তারা মনভরে ইফতার করতে পারে।

অসহায় ও ছিন্নমূল  আতর আলী, কলম ভান্ডারী, নুরুজ্জামান ফকির জানান, বাকি রোজাগুলোতে যেনো এভাবেই ব্যবস্থা করা হয়। তাহলে আমাদের ইফতার নিয়া আর কোনো চিন্তা করতে হবে না।

আয়োজকরা জানান, প্রতিদিন খেটে খাওয়া দিনমজুর ও পথচারিদের জন্য ইফতারির আয়োজন করা হয় পানি, খেজুর, ছোলা বুট, পিয়াজু, আলুর চপ, জুস, কলা, জিলাপী, শসা ও মুড়িসহ মোট ১১টি আইটেমের ইফতারি দিয়ে।

দরবার শরীফের স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত থেকে আগত পথচারী ও গরিব-অসহায় রোজাদার মানুষদের ইফতার খাওয়ান। এছাড়া রোজাদার ব্যক্তিদের জন্য অজুখানা ও নামাজের ব্যবস্থা করেন। যাতে রোজাদার লোকজন ইফতারি সেরে এই খানে মাগরিবের নামাজ আদায় করতে পারেন। ১ এপ্রিল সোমবার ইফতার মাহফিলে উপস্থিত হয়ে ছিলেন ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ডাঃ মোঃ রকিউর রহমান(রকিব), ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আঃআজিজসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছিন্নমূল সদস্যদেও সাথে ইফতার করেন।

ইফতার মাহফিলে আত্র ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক বলেন, সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলোর পক্ষে ইফতারি কিনে খাওয়া সম্ভব নয়। তাই খেটে খাওয়া দিনমজুর ও পথচারি রোজাদার মানুষদের কথা ভেবে এলাকার শাহ্ সুফী আজিজুল হক ভান্ডারীর অসহায় ও ছিন্নমূল রোজাদার মানুষদের জন্য ইফতারের আয়োজন করে তিনি আর্ত সামাজিক ভাবে ভুঁয়সী প্রশংসা লাভ করে চলেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে কেন

error: Content is protected !!

ভেড়ামারায় আজিজুল ভান্ডারীর প্রতিদিনের ‘গরিবের ইফতার খানা’

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :