ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় অস্ত্রের মুখে আ.লীগ নেতার খামারের ৭টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

অস্ত্রের মুখে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতার খামার থেকে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার ব্যাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খামারের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আক্তারুজ্জামান মিঠু। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের খালাতো ভাইয়ের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার আতঙ্কে সপ্তাহ দু-এক আগে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এ দেখা যায়, সংঘবদ্ধ দলটি খামারের সামনে রাখা ট্রাকে গরুগুলোকে তুলতে ব্যস্ত থাকতে দেখা গেছে। এ সময় নিচে থাকা চারজন একে অপরের সঙ্গে কথা বলছিলেন। আর কয়েকজনকে ট্রাকের ওপরে দেখা গেছে। নিচে যারা ছিল তাদের কয়েকজনের মাথায় গামছা ও পরনে হাফপ্যান্ট ছিল। তাদের ভেতর একজন বাদে বাকি সবাই খালি গায়ে ছিল।

খামারের দায়িত্বে থাকা ষাটোর্ধ্ব মোস্তফা বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে ৮ থেকে ১০ জন লোক খামারের ভেতর প্রবেশ করে। কিছু বলার আগেই তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। তাদের একজনকে ফোনে খামারের সামনে ট্রাক আনার বলার কথা শুনতে পাই।

এরপর ট্রাকে গরুগুলো তুলে নিয়ে চলে যাওয়ার সময় আমার মোবাইল ফোনটাও নিয়ে যায় তারা। পরে হাত-পা খুলে খোঁজ নিয়ে দেখলাম, খামারে সাতটি গরু নেই। তখন দৌড়ে বাড়ি গিয়ে ছেলের কাছে কয়টা বাজে জিজ্ঞাসা করলে সে জানায়, ভোর ৪টা। এক ঘণ্টার ভেতর সংঘবদ্ধ দলটি গরুগুলো নিয়ে চলে যায়। দুই যুগ ধরে এই খামারে কাজ করছি। তবে যারা এসেছিল তাদের কাউকে চিনতে পারেন নাই বলে জানান মোস্তফা।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম  বলেন, ভোররাতে সাতটি গরু খুলে নিয়ে গেছে এমন সংবাদ পেয়েছি। অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। কোন ক্লু না পাওয়া পর্যন্ত কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভেড়ামারায় অস্ত্রের মুখে আ.লীগ নেতার খামারের ৭টি গরু নিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :