ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৪ টি বসতবাড়ি পুড়ে ছাই

ছবি- প্রতীকী।

ইস্রাফিল হোসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৪ জনের বসতবাড়ি ভস্মিভূত হয়ে গেছে। ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায়।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ১ টার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরুজ্জামান, দুলাল, বিল্লাল হোসেন ও কামাল হোসেনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। চারটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে, খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে নুরুজ্জামানের নগদ ২ লাখ টাকা, পাসপোর্ট, একটি ঘর, রান্নাঘরসহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুলাল ৩টি রুম, রান্নাঘর, ফ্রিজ, গ্যাসের চুলাসহ নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিলাল হোসেনের একটি গরু, তিনটি ঘর, একটি গরুর ঘর, ফ্রিজ, গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিলপত্র আগুনে ধ্বংস হয়েছে।

কামাল হোসেনের একটি ঘর, একটি রান্নাঘর, দুইটি মোবাইল এবং বাক্সে থাকা নগদ আশি হাজার টাকা পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে, জানি যে শান্তিপাড়া এলাকার নুরুজ্জামান, দুলাল, বিল্লাল হোসেন ও কামাল হোসেনের বসতবাড়ি হঠাৎ আগুন ধরে ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৪ টি বসতবাড়ি পুড়ে ছাই

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :