ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভুয়া পুলিশ পরিচয়ে খোকসায় ডাকাতি

কুষ্টিয়ায় লিয়াকত আলী (বিশু খাঁ) নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ পরিচয় দিয়ে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি ডাকাতি করেন। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেন।
বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাতে জেলার খোকসা উপজেলার শিমুলিয়া মধ্যপাড়া গ্রামের কৃষক লিয়াকত আলীর (বিশু খাঁ) বাড়িতে এ ঘটনা ঘটে।

লিয়াকত আলী জানান, বুধবার দিবাগত রাতে কিছু লোক তার বাড়ির দরজা ধাক্কা দিতে থাকেন। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা খোকসা থানা থেকে এসেছেন এবং তাদের বাড়ি তল্লাশি করা হবে বলে দরজা খুলে দিতে বলেন। পুলিশ ভেবে দরজা খুলে দেন তিনি। পরে কারণ জানতে চাইলে ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলেন।

এ সময় ঘরে থাকা নগদ ১ লাখ ১৪ হাজার টাকা, ৬টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের হার, ৩টি স্বর্ণের আংটি, ৫ জোড়া কানের দুলসহ ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যান ডাকাতরা। মুখে মাস্ক থাকায় কেউ ডাকাতদের চিনতে পারেনি।

তিনি আরো জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার পর ভুক্তভুগীদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করেন। খবর পেয়ে রাতেই খোকসা থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এই ঘটনায় খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের ধরতে রাতেই পুলিশ অভিযান শুরু করেছে। তবে রাতের বেলায় পরিচয় নিশ্চিত না হয়ে এভাবে হুট করে বাড়িতে কাউকে ঢোকার সুযোগ না দিতে তিনি সবাইকে অনুরোধ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ভুয়া পুলিশ পরিচয়ে খোকসায় ডাকাতি

আপডেট টাইম : ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :