ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভিক্ষুক ব্যাংকে ১ লাখ টাকা জমা রাখতে গিয়ে টাকা হারিয়ে মা-মেয়ে পাগল প্রায়

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার

ভিক্ষাবৃত্তি করে জমানো ৯৩ হাজার টাকা ব্যাংকে জমা রাখতে গিয়েছিলেন নুরজাহান খাতুন (৬৫)। তবে কষ্টার্জিত সেই টাকা আর ব্যাংকে জমা করতে পারেননি। টাকাগুলো নিয়ে পালিয়েছে এক প্রতারক।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের বড়বাজার অগ্রণী ব্যাংক শাখায় এমনই ঘটনা ঘটে। সর্বস্ব খুইয়ে এখন পাগলপ্রায় ওই বৃদ্ধা।

ভুক্তভোগী নুরজাহান খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার মৃত ককিল উদ্দিন শেখের স্ত্রী। তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন।

ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, স্বামীর মৃত্যুর পর থেকেই মা-মেয়ে একসঙ্গে থাকি। অনেকদিন ধরে ভিক্ষা করে টাকাগুলো গুছিয়ে ছিলাম। টাকাগুলো রাখার জন্য মা-মেয়ে সকালে ব্যাংকে আসি। এরপর ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। এসময় পাশে দাঁড়িয়ে থাকা একজন টাকা নিয়ে পালিয়ে যায়। এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সকালের দিকে নুরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকে টাকা জমা দিতে ঢোকেন। এজন্য নতুন হিসাব নম্বর খোলার সময় ব্যাংক কর্মকর্তারা তার কাছ থেকে কয়েকটি টিপসই নেন।

দুপুর ১২টার দিকে ব্যাংকের গ্রাহক সেজে আসা এক প্রতারক তার টাকা নিয়ে বলেন, তিনি জমা দিয়ে দেবেন। একপর্যায়ে টাকা নিয়ে পালিয়ে যান। এসময় কালো রঙের সোয়েটার, নীল প্যান্ট ও কালো জুতা পরা ছিলেন ওই প্রতারক।

অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ভুক্তভোগী নুরজাহান খাতুন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চোর ধরতে পুলিশের টিম মাঠে কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

ভিক্ষুক ব্যাংকে ১ লাখ টাকা জমা রাখতে গিয়ে টাকা হারিয়ে মা-মেয়ে পাগল প্রায়

আপডেট টাইম : ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :