ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানঃ২৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে ভাঙ্গা উপজেলায় বালিয়াহাটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি মূল্যে চিনি, তেল বিক্রি হচ্ছে কিনা তদারকি করা হয়।

এছাড়াও অবৈধভাবে শিশু খাদ্যের ব্যবসা পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের প্রস্তাব করা এবং বেকারি পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম ঠিকানা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং নকল ব্যান্ডরোল যুক্ত তামাক পণ্য বিড়ি বিক্রয় করার অপরাধে উপজেলার বালিয়াহাটি বাজারে পলাশ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ভাই-ভাই স্টোরকে ৫ হাজার টাকা এবং আলামিন ফার্মেসীকে ১০ টাকা সহ সর্বোমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস মো: বজলুর রশিদ খান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো. গোলাম মওলা ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

এই বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানঃ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :