ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড

মাহমুদুর রহমান তুরানঃ

ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে রাসেল মিয়া (৩৪) নামের এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড সহ দুইশো টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভুমি) ভাঙ্গা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। পৌরসভার কোর্টপাড় এলাকায় রাসেল কম্পিউটার নামে একটি দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় থানা পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম জানান, রাসেল মিয়া আমাদের সরকারি আদেশ অমান্য করে ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ বা খাজনা ভুয়া বা জাল করে তৈরী করেছে। সে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে এ জাল রশিদ তৈরী করতেন। তাঁর সঙ্গে আরও অনেকেই জড়িত থাকার কথা স্বীকার করেছেন সে। ওইসব প্রতারকদের ধরতে বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নিবেন।

রাসেল যে অপরাধ করেছেন সে মোবাইল কোর্টে স্বীকারোক্তি দিয়েছেন। সে অপরাধে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড সহ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এরকম পন্থা পরবর্তীতে কেউ অবলম্বন করলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কারাদণ্ড প্রাপ্ত আসামি রাসেল মিয়া ভাঙ্গা কোর্টপাড় এলাকার বাবু মিয়ার ছেলে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, আগামীকাল মঙ্গলবার সকালে আসামিকে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জালের অভিযোগে যুবকের কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :