ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় পুলিশের অভিযানে বিএনপির নেতাকর্মী সহ গ্রেফতার ৩৭: ককটেল বিস্ফোরণ

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ রাতভর ও রোববার  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মী সহ  সন্দেহজনকভাবে ৩৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলার এবং ৩ জন ভাঙ্গা উপজেলার বিএনপির স্থানীয় নেতাকর্মী।  বিকালে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। বিকালে তাদেরকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি জানান,শনিবার দিবাগত রাত এবং রোববার  ভাঙ্গা  এক্সপ্রেসওয়ের ভাঙ্গা –  ঢাকাগামী বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা  বিএনপির নেতাকর্মী  বলে প্রতিয়মান হয় এবং কয়েকজন  অসংলগ্ন কথাবার্তা বলায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বেশীরভাগই সাতক্ষীরা, চুয়াডাঙ্গা এবং পাশ্ববর্তী জেলার বাসিন্দা। অপরদিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিকেলে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে জানান,তারা ঢাকা সহ বিভিন্ন স্থানে নাশকতার কাজে জড়িত থাকতে পারে। এজন্য তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল (শনিবার)  দিবাগত  রাতে ভাঙ্গা পৌরসভা সংলগ্ন হাইওয়েতে কয়েকজন দুর্বৃত্ত ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে উদ্যেশ্য করে গালিগালাজ করে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ একটি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ টহল জোরদার করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ

error: Content is protected !!

ভাঙ্গায় পুলিশের অভিযানে বিএনপির নেতাকর্মী সহ গ্রেফতার ৩৭: ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :