আপডেট টাইম :
০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
২৬৭
বার পঠিত
ভাঙ্গায় নিখোঁজের ৩ দিন পর খালের পানিতে মিলল মহিলার লাশ
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর খালের পানিতে মিলল মহিলার অর্ধ গলিত লাশ। মহিলার নাম কমলা বেগম (৪৫)। সে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুর গ্রামের দলিল উদ্দিন খানের মেয়ে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাতে নিজ গ্রামের একটি খালের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ভাংগা থানা পুলিশ। সোমবার বিকালে এলাকাবাসী খালের কচুরিপানার মাঝে লাশ ভাসতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। আরও পড়ুনঃ লালপুরে বাঁকির ২০০ টাকা চাওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুর রহমান জানায়, গত তিন দিন আগে মহিলা বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ বিকালে স্থানীয় লোকজন রশিবপুরা খালের মাঝখানে কচুরিপানার ভেতর লাশটি দেখতে পেয়ে থানার খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। নিহত মহিলা সহজ-সরল ছিল বলে এলাকাবাসীর জানায়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর খালের পানিতে মিলল মহিলার অর্ধ গলিত লাশ। মহিলার নাম কমলা বেগম (৪৫)। সে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুর গ্রামের দলিল উদ্দিন খানের মেয়ে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাতে নিজ গ্রামের একটি খালের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ভাংগা থানা পুলিশ।
সোমবার বিকালে এলাকাবাসী খালের কচুরিপানার মাঝে লাশ ভাসতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অর্ধ গলিত লাশটি উদ্ধার করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকসেদুর রহমান জানায়, গত তিন দিন আগে মহিলা বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ বিকালে স্থানীয় লোকজন রশিবপুরা খালের মাঝখানে কচুরিপানার ভেতর লাশটি দেখতে পেয়ে থানার খবর দিলে আমরা লাশটি উদ্ধার করি। নিহত মহিলা সহজ-সরল ছিল বলে এলাকাবাসীর জানায়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।