ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ব্যস্ত সময় পার করছেন পাবনার চাটমোহরের কামাররা

ব্যস্ত সময় পার করছেন পাবনার চাটমোহরের কামাররা।

পাবনার চাটমোহরে পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটার কাজ। ধান কাটার প্রধান উপকরণ কাস্তে। তাই নতুন কাস্তে তৈরী ও পুরনো কাস্তে ধার কাটানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাটমোহরের কামাররা। সকাল থেকে  কৃষি শ্রমিকেরা নতুন কাস্তে কিনতে অথবা পুরনো কাস্তে ধার কাটানোর জন্য হাজির হচ্ছেন কামারের কাছে।
চাটমোহরের বিভিন্ন এলাকায় প্রায় ৮০ টি কামারশালা রয়েছে। এসব কামারশালায় প্রায় ২শ কামার কাজ করেন। এ পেশাটির উপর নির্ভর করে  চাটমোহরের প্রায় ২শ টি পরিবার জীবন জীবিকা নির্বাহ করছে । হরিপুর, ছাইকোলা, কাটাখালী, পার্শ্বডাঙ্গা ও হান্ডিয়াল,গুনাইগাছা এলাকায় বেশি কামারশালা রয়েছে।
উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং এলাকায় কামারশালার  জহুরুল ইসলাম জানান, ধান কাটা শুরু হওয়ায় নতুন কাস্তে তৈরী ও পুরনো কাস্তে ধার কাটানোর কাজ বেড়ে গেছে। তাই আমাদের ব্যস্ততাও খুব বেড়ে গেছে। সকাল ৮ টা থেকে ৫ টা পর্যন্ত আমি এবং আমার দোকানের দুই কর্মচারীরা কাজ করছি। প্রতিদিন ৩০ টি কাস্তে তৈরী করতে পারি। আমাদের তৈরী কাস্তে গুলো ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হয়। প্রতিটি কাস্তে ধার কাটাতে প্রকার ভেদে ৪০ থেকে ৮০ টাকা নিচ্ছি আমরা। কাস্তে ছাড়াও দা, বটি, কোদাল, হাসুয়া, শাবল, কুড়াল তৈরী করি।
লোহার দামও আগের তুলনায় বেড়েছে। তাছাড়া খণিজ কয়লাও চাটমোহরে পাওয়া যায় না। পাবনা থেকে ৫০ কেজি খনিজ কয়লা কিনে চাটমোহরে আনতে প্রায় ৮৫০ টাকা লেগে যায়। আগামি কয়েক দিনের মধ্যে কাজ কমে বলে জানান তিনি।
উপজেলার দোলং গ্রামের কৃষক  আব্দুস সালাম জানান, অন্যান্য বছর কাস্তে ধার কাটাতে ৩৫ থেকে ৬০ টাকা নিত। কিন্তু  এবার ৮০ টাকা নিচ্ছে। এক যোগে ধান কাটা শুরু হওয়ায় কামার শালায় ভীড় পরে গেছে। তাছাড়া নতুন কাস্তের দামও আগের চেয়ে বেড়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ব্যস্ত সময় পার করছেন পাবনার চাটমোহরের কামাররা

আপডেট টাইম : ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :