আপডেট টাইম :
০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
৩১৭
বার পঠিত
বোয়ালমারী ডাকাতি মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রাম থেকে তিনটি ডাকাতিসহ ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছেন বোয়ালমারী থানা পুলিশ। বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গুনবাহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা ব্রীজের পাশ থেকে তাকে গ্রেফতার করেন। ডাকাত সজিব মোল্যা (৩২) জালিয়াডাঙ্গা গ্রামের আফসার মোল্যার ছেলে। পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, সজিব মোল্যার নামে নবাবগঞ্জ থানায়, আলফাডাঙ্গা থানায়, পাবনা থানায়, বোয়ালমারী থানায় তিনটি ডাকাতি ও দুইটি নারী নির্যাতন মামলা রয়েছে। সব কয়টি মামলায় সজিবের নামে ওয়ারেন্ট রয়েছে। সজিব ৪ বছর পলাতক থাকার পর বুধবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিবকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আরও পড়ুনঃ নিউজ প্রকাশের পর সেই নিখোঁজ কলেজ ছাত্রী উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রাম থেকে তিনটি ডাকাতিসহ ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছেন বোয়ালমারী থানা পুলিশ। বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গুনবাহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা ব্রীজের পাশ থেকে তাকে গ্রেফতার করেন।
ডাকাত সজিব মোল্যা (৩২) জালিয়াডাঙ্গা গ্রামের আফসার মোল্যার ছেলে। পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, সজিব মোল্যার নামে নবাবগঞ্জ থানায়, আলফাডাঙ্গা থানায়, পাবনা থানায়, বোয়ালমারী থানায় তিনটি ডাকাতি ও দুইটি নারী নির্যাতন মামলা রয়েছে। সব কয়টি মামলায় সজিবের নামে ওয়ারেন্ট রয়েছে।
সজিব ৪ বছর পলাতক থাকার পর বুধবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিবকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।