ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ৩০০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধারের মামলায় স্ত্রী আটক, স্বামী পলাতক 

ফরিদপুরের বোয়ালমারীতে তিনশ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ সীমা বেগম নামে এক মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী দল। এ সময় মহিলার স্বামী পালিয়ে যায়।
এ ঘটনায় বোয়ালমারী থানায় ওই দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃত নারীকে শুক্রবার (৪ জুন) ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের বিভাগীয় পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের মাহফুজ শেখের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালালে মাহফুজ শেখ পালিয়ে যায়।
এ সময় তার বসত ঘরের স্টীলের আলমারি থেকে ৩০০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তার স্ত্রী সীমা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (খ-সার্কেল) মোহাম্মদ মিজানুর রহমান বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ওই দম্পতির বিরুদ্ধে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক), ১৯ (ক) ও ৪১ ধারায় মামলা করেছেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, পলাতক আসামী মাহফুজকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত সীমা বেগমকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

বোয়ালমারীতে ৩০০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধারের মামলায় স্ত্রী আটক, স্বামী পলাতক 

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
স্টাফ রিপোর্টারঃ :