আপডেট টাইম :
০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
৩৪৬
বার পঠিত
বোয়ালমারীতে ২৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরের বোয়ালমারীতে ২৯ পিস ইয়াবাসহ শাহিন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। শাহিন উপজেলার শেখর ইউনিয়নের আজিম মোল্যার ছেলে। শাহিন নিজেকে জ্যাক শাহিন ও ডন শাহিন নামে পরিচয় দিত। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের বাবলুর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন নামের এক মাদক ব্যবসায়ীকে ২৯ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আরও পড়ুনঃ ফরিদপুরে ফারিয়ার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরের বোয়ালমারীতে ২৯ পিস ইয়াবাসহ শাহিন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
শাহিন উপজেলার শেখর ইউনিয়নের আজিম মোল্যার ছেলে। শাহিন নিজেকে জ্যাক শাহিন ও ডন শাহিন নামে পরিচয় দিত।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের বাবলুর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন নামের এক মাদক ব্যবসায়ীকে ২৯ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।