ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত

ফরিদপুরের বোয়ালমারীতে ফিটনেস বিহীন ছোট ট্রাকের (পিক আপ) ধাক্কায় খায়ের মোল্লা (৭০) নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খায়ের মোল্লা ছত্রকান্দা গ্রামের মৃত রাশেদ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলের দিকে ছত্রকান্দা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী কোমল পানীয়বাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে নেন।

আহত খায়ের মোল্লার অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার আরও অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তার পরিবার।

ঢাকা মেট্রো ঠ-১১- ১৭২১ গাড়িটি বোয়ালমারী থানা পুলিশ আটক করেছেন। ডিলার শিপের সত্বাধিকারী ও গাড়ির মালিক শ্যামল বনিক বলেন, রোডের পাশে দাঁড়িয়ে থাকলে এমন দুর্ঘটনা ঘটতেই পারে।

এ বিষয়ে বোয়ালমারী থানার এস আই কামরুল বলেন, দূর্ঘটনার কথা শুনে সাথে সাথে ঘটনা স্থল থেকে ঘাতক পিক-আপটি উদ্ধার করে থানায় আনা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আলম বলেন, এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত

আপডেট টাইম : ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :