ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সংখ্যালঘুর পেঁয়াজের চারা নষ্ট, দোকানে আগুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে দুর্বৃত্ত কর্তৃক এক সংখ্যালঘুর জমির পেঁয়াজ নষ্ট এবং অপর সংখ্যালঘুর দোকানে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ হিংসাত্মক ঘটনায় ওই গ্রামের হিন্দু পরিবারগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এ ব্যাপারে সংশ্লিষ্টরা বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্র বিশ্বাস তার দশ শতক জমিতে এবার পেঁয়াজ লাগিয়েছেন। গত বুধবার (১৬ ফেব্রুয়ারী) গভীর রাতে দুষ্কৃতকারীরা তার প্রায় আধা শতক জমির পেঁয়াজের ফলন্ত চারাগাছ তুলে ফেলেন। পরদিন সকালে তিনি এ অবস্থা দেখে মুষড়ে পড়েন। একইরাতে ওই গ্রামের অপর সংখ্যালঘু ব্যবসায়ী অরুণ চন্দ্রের বেড়াদী বাজারে অবস্থিত দোকানে আগুন দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ওই রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ঘুমিয়ে ছিলেন অরুণ চন্দ্র। রাত আনুমানিক দুইটার দিকে তার দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়।
এতে তার দোকানঘরের সাইনবোর্ড ও টিনের চালের অংশবিশেষ পুড়ে যায়। পরে টের পেয়ে অরুণ চন্দ্র শোর-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। অরুণ চন্দ্র ও প্রহলাদ বিশ্বাস জানান, গ্রামের কারো সঙ্গেই তাদের ব্যাক্তিগত কোন শত্রুতা নেই। তবে গ্রাম্য দলাদলির জেরে এ ঘটনা ঘটতে পারে। তারা আরো জানান, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তারা নৌকা প্রতীকের পক্ষে কাজ করেন। এতে বিএনপির একজন পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা অসন্তুষ্ট ছিলেন। এর জের ধরেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা। এ ঘটনায় ভুক্তভোগী প্রহলাদ চন্দ্র বিশ্বাস ও অরুণ চন্দ্র বৃহস্পতিবার বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বলেন, নির্বাচনে আমি নৌকার প্রার্থী ছিলাম। ভূক্তভোগীরাসহ গ্রামের হিন্দুরা আমার পক্ষে কাজ করেন। তারা সব সময়ই আমার সঙ্গে দল-পার্টি করেন। নির্বাচনে আমি অল্প ভোটে হেরে গেলে নির্বাচনের পর থেকে আমার প্রতিপক্ষরা আমার লোকজনকে নানাভাবে হেনস্থা ও হুমকি-ধমকী দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায়ই ওই দুটি ঘটনা ঘটেছে বলে আমার বিশ্বাস।
এ ব্যাপারে বোয়ালমারী থানার তদন্ত কর্মকর্তা আবদুর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

বোয়ালমারীতে সংখ্যালঘুর পেঁয়াজের চারা নষ্ট, দোকানে আগুন

আপডেট টাইম : ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :