ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়াবাসহ গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক মামলার (জিআর) সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামীসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বসতঘর থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) বোয়ালমারী থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম ও দীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ছোলনা গ্রামে কাইয়ূম মোল্যার বাড়িতে অভিযান চালায়।

এ সময় ২০২১ সালে মহামান্য আদালতের রায়ে জিআর মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী রেবেকা বেগমকে (৩৫) পেয়ে তাকে গ্রেফতার করা হয়। রেবেকা বেগম কাইয়ুম মোল্যার স্ত্রী। পরে পুলিশ তল্লাশি করে বাড়ি থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। ওই দম্পতি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর সান্যাল বাদি হয়ে বোয়ালমারী থানায় বৃহস্পতিবার সকালে মামলা করেছেন এবং দুপুরে আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া পৃথক ঘটনায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রাম থেকে জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. হবিবুর রহমান (৬০)কে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

বোয়ালমারীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইয়াবাসহ গ্রেফতার

আপডেট টাইম : ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :