ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ ব্যক্তিকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আট হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ঈদের পর সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিন রবিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে কঠোর বিধি নিষেধ আরোপের ৩য় দিনে বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮; দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বিধি-নিষেধ চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ ব্যক্তিকে জরিমানা

আপডেট টাইম : ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :