ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত এক যুবক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রামে।
এ ঘটনায় ওই সৈনিকের বাবা মো. আরমান হোসেন খান শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে তার বাসভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আরমান খান জানান, তার ছেলে মো. মামুন খানের সঙ্গে কয়েকদিন আগে একই ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের মো. কামরুল মোল্যা তার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় মেয়ের বাবা ক্ষিপ্ত হন।
মেয়ের বাবা প্রতিশোধ নেয়ার জন্য তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ের সঙ্গে মামুন খানের বিয়ের একটি ভূয়া হলফনামা তৈরি করেন বলে আরমান খান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এরপর থেকে ওই মেয়ের বাবা পুত্রবধূ হিসেবে তার মেয়েকে বাড়িতে উঠানোর জন্য আরমান খানকে চাপ দিচ্ছেন।
সুবিচার চেয়ে আরমান খান সাংবাদিকদের জানান, তার ছেলে মামুন খান ওই মেয়েকে বিয়ে করেনি এবং কোন বিয়ের হলফনামাও করেনি। ভিন্ন ভিন্ন তারিখে সংগৃহীত স্ট্যাম্পের হলফনামায় করা মামুন খানের স্বাক্ষরও জাল। মামুনকে চাকুরি থেকে বরখাস্ত করার জন্য মিথ্যা বিয়ের এফিডেভিট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ওই এফিডেভিটের হলফনামায় সনাক্তকারী হলেন ফরিদপুর জজ কোর্টের আইনজীবী নিশাকান্ত বিশ্বাস। বিতর্কিত ওই বিয়ের এফিডেভিটে সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেননি মর্মে আইনজীবী নিশাকান্ত বিশ্বাস কর্তৃক প্রদত্ত মামুন খানকে দেয়া একটি প্রত্যয়ন পত্র এ সময় সাংবাদিকদের দেখানো হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা

error: Content is protected !!

বোয়ালমারীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :