ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালনে অবমাননার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীর একটি নামকরা মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে জাতীয় শোক দিবস পালনে অবমাননার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের উন্মুক্ত মাঠে একটি চেয়ারের হাতলের উপর রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ওই দিন পুস্পমাল্য অর্পণ করা হয়।
এভাবে যেনতেনভাবে শোক দিবস পালনে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা। অভিযোগ আছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ জামায়াত ঘরানার লোক।
জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নে অবস্থিত রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় উপজেলার অন্যতম সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় শোক দিবসের দিন বিদ্যালয়ের উন্মুক্ত মাঠে একটি চেয়ারের হাতলের উপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাখা হয়। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে দায়সারাভাবে অতি সাধারণ একটি পুস্পমাল্য অর্পণ করা হয়।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এমনকি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ তার ফেসবুক আইডিতেও জাতীয় শোক দিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণের কোন ছবি আপলোড দেননি। অথচ উপজেলার অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের ফেসবুক আইডিতে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের ছবি আপলোড দেন। অভিযোগ আছে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ জামায়াত ঘরানার।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ বলেন, এতে কী এমন দোষের হয়েছে! আমিতো এতে দোষের কিছু দেখি না। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদ্য বিদায়ী সভাপতি মো. নিরুল মিয়া বলেন, ১৫ আগস্টের দুই দিন পর আমি জানতে পারি প্রধান শিক্ষক গুটিকয়েক ব্যক্তির উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠে একটি ভাঙা চেয়ারের উপর বঙ্গবন্ধুর ছবি রেখে তাতে মাল্যদান করেন। যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের বোয়ালমারী উপজেলা শাখার সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ বলেন, বঙ্গবন্ধুর ছবি চেয়ারের উপর রেখে পুস্পমাল্য অর্পণ করা ঠিক হয়নি। বঙ্গবন্ধুর প্রতিকৃতি যথাযথ স্থানে রেখে শ্রদ্ধা নিবেদন করা উচিত। এটা কমন সেন্সের (সাধারণ জ্ঞান) ব্যাপার।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালনে অবমাননার অভিযোগ

আপডেট টাইম : ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :