ফরিদপুরের বোয়ালমারী- ভাঙ্গা ঢাকা মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ২১টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার সকাল দশটায় পৌর বাস টার্মিনালের সামনে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, বোয়ালমারী থেকে বিআরটিসি এসি বাস বুধবার সকাল ৭টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে পৌঁছালে ফরিদপুর বাস মালিক সমিতি বাসটি গতিরোধ করে আটকিয়ে যাত্রীদের অপমান করে বাস থেকে নামিয়ে দেন, এবং বিআরটিসি বাসের স্টাফদের মারধর করেন।
বাস মালিক সমিতি বিআরটিসি বাস বন্ধ করে যাত্রী নামানোর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুশীল সমাজ ও সাধারন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠে। সাধারন জনগণ তাৎক্ষণিক ওই দিন পৌর বাস টার্মিনালে গিয়ে মালিক সমিতির ঢাকাগামী রাজধানী পরিবহন বন্ধ করে দেন। এসময় বোয়ালমারী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মালিকানা বাসটি উদ্ধার করে ঢাকা যেতে সাহায্য করেন। এর পর থেকে ফরিদপুর বাস মালিক সমিতির ঢাকা গামী সকল বাস বন্ধ রাখা হয়।
বোয়ালমারীর ২১ সামাজিক সংগঠন গুলোর আয়োজনে এ মানববন্ধনে বক্তারা প্লেকার্ড হাতে নিয়ে বলেন, ফরিদপুর বাস মালিক সমিতি বোয়ালমারী ঢাকা গুলিস্থান চলাচল বিআরটিসি এসি বাসটি বন্ধ করে তাদের ফিটনেস বিহীন বাস দিয়ে যাত্রী সেবার নামে হয়রানি করতে চাই। বাস মালিক সমিতির অমানবিক মতবাদ দূর করে তাদের নৈরাজ্য সিন্ডিকেট অচিরেই বন্ধ করে বিআরটিসি বাস স্বাধীন ভাবে চলা চল করতে দিতে হবে।
মানববন্ধনের উপস্থিত বক্তার ফরিদপুর বাস মালিক সমিতিকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। এর মধ্যে কোন সুরহা না হলে পর্বর্তী কর্মসূচি হাতে নেবে মানববন্ধনের যোগদানকারী নেতা কর্মীরা।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে বিআরটিসি এসি বাসের শুভ উদ্বোধন
উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক মুহাব্বাতজান চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী, বোয়ালমারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হোসেন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি আহাদ খান, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. আলমগীর হোসেন, প্রভাষক জাহিদুল ইসলাম পল্লব, ব্লাডব্যাংক অব বোয়ালমারী সভাপতি ডিসি মুশফিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহাফুজ মিয়া প্রমূখ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ 























