ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে কিশোর নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে রিফাত শেখ (১৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মিরাজ বরকতী (৩৫) নামের অপর একজন মারাত্মক আহত হয়েছেন। আহত মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতরা সম্পর্কে শালা-দুলাভাই। উভয়ের বাড়িই উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামে। শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে অবস্থিত মিরাজ বরকতীর দোকানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক মৃধা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবু তৈয়ব বরকতীর ছেলে মো. মিরাজ বরকতীর পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে একটি মুদির দোকান আছে। দোকানের ফ্রিজটি নষ্ট হওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে ফ্রিজটির কম্প্রেসর ঝালাই করে নিজেই লাগাতে যান।
এ সময় কম্প্রেসর বিস্ফোরিত হয়ে পাশে দাঁড়ানো মিরাজ বরকতীর শ্যালক রিফাত শেখ (১৫) ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে রিফাতের মাথার ঘিলু বের হয়ে যায়। নিহত রিফাত গৌরিপুর গ্রামের রবিউল শেখের ছেলে। বিস্ফোরণে মারাত্মক আহত মিরাজ বরকতীকে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল চক্রবর্তী বলেন, আহত মিরাজকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে

error: Content is protected !!

বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে কিশোর নিহত

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
এস. এম রবিউল ইসলাম রুবেল :