ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে প্রেমঘটিত বিষয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে পিতা-মাতার সাথে অভিমান করে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রীর নাম আরজিনা আক্তার বৃষ্টি (১৮)। সে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামের খোকন মোল্যার মেয়ে।
জানা যায়, আরজিনা ফরিদপুর জেলার সালথা উপজেলায় অবস্থিত নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। সম্প্রতি তার বিয়ের বিষয়ে কথাবার্তা হচ্ছিল। কিন্তু বাবা-মা তার পছন্দের ছেলেকে অগ্রাহ্য করে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। এনিয়ে বুধবার বাবা-মায়ের সাথে আরজিনার কথা কাটাকাটি হয়।
এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে বসতঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের লোকেরা টের পেয়ে আরজিনাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সরোয়ার হোসেন খান বলেন, মেয়েটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন আমরা তাকে মৃত হিসেবে পাই।
পরে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, পরিবারের  আবেদনের ভিত্তিতে এবং আত্মহত্যার বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বোয়ালমারীতে প্রেমঘটিত বিষয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট টাইম : ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
এ.এস.এম. মুরসিদঃ :