ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে পৃথক স্থান থেকে মাদক বিক্রেতা ও গরু চোর আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৃথক স্থান থেকে মাদক বিক্রেতা ও গরু চোরকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে ময়না ইউনিয়নের বেলজানী গ্রাম থেকে জুয়েল রানা (২৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে ২২০ পিচ ইয়াবাসহ আটক করেন। মাদক বিক্রেতা বেলজানী গ্রামের রুহুল মাতুব্বরের ছেলে।

এ বিষয়ে ডিউটিরত পুলিশের এসআই মোঃ ওয়াহিদ বলেন, ২৪ জুন বৃহস্পতিবার রাতে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলজানী গ্রাম থেকে জুয়েল রানাকে ২২০ পিচ ইয়াবা মাদকসহ আটক করে বোয়ালমারী থানায় হস্তান্তর করেন। থানায় মাদকের একটি মামলা দায়ের করা হয়।

অন্যদিকে চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের দিপক রায়ের বাড়ি থেকে গত বৃহস্পতিবার সকাল ১০টায় গরু চুরি করে পালানোর সময় এলাকার লোকজন গরু সহ চোরকে আটক করেন।

জানা যায়, ওই চোর ইচাখালী গ্রামের মোবারক শেখের ছেলে আরিফুল শেখ। ওই গরু চোরকে এলাকার লোকজন পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে গরুর মালিক দিপক রায় বাদি হয়ে থানায় গরু চুরির মামলা দায়ের করেন। এ নিয়ে বোয়ালমারী থানা পুলিশ বলেন, পৃথক দুটি স্থান থেকে আসামীদের আটক করে গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

বোয়ালমারীতে পৃথক স্থান থেকে মাদক বিক্রেতা ও গরু চোর আটক

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :